একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র

বুধবার, ২৪ আগস্ট ২০১১

dযৌবনের গান
প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের ‘যৌবনের গান’ কবিতা থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব।


# অনুচ্ছেদটি পড়ো এবং ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
বার্ধক্য কিছু কাড়তে পারে না বলে কিছু ছাড়তে পারে না—দুটি কালো চোখের জন্যও নয়, বিশ কোটি কালো লোকের জন্যও নয়।
৭. এখানে যৌবনের গান প্রবন্ধে বৃদ্ধের যে বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায়, তা হলো—। i. পশ্চাৎপদতা ii. রক্ষণশীলতা iii. স্থবিরতা
নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. অনুচ্ছেদে বর্ণিত বার্ধক্যের বিপরীত ভাষা কোনটি?
ক. শক্তির পেছনে রুধির ধারার মতো গোপন
খ. সে রাত্রির পর রাত্রি জাগিয়া পরিচর্যা করে
গ. তরুণ অরুণের মতোই যে তারুণ্য তিমির বিদারী
ঘ. অনন্ত আকাশের সীমা খুঁজিতে গিয়া প্রাণ হারায়
৯. ‘যৌবনের গান’ প্রবন্ধের প্রতিপাদ্য বিষয় কোনটি?
ক. যৌবনের রূপ বিশ্লেষণ খ. যৌবনের স্বরূপ বর্ণনা
গ. যৌবনশক্তির জয়গান ঘ. নবীনদের ভূমিকা বর্ণনা
১০. ‘যৌবনের গান’ প্রবন্ধে কবি কিসের প্রশস্তি গেয়েছেন?
ক. দুর্গম খ. সেবকদের সেবার গ. মানবতার ঘ. দুর্বার যৌবনের
১১. কাজী নজরুল ইসলাম ‘যৌবনের গান’ অভিভাষণটি কোথায় দিয়েছিলেন?
ক. ঢাকায় খ. কুমিল্লায় গ. ময়মনসিংহে ঘ. সিরাজগঞ্জে
১২. কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে বাক্শক্তি হারান?
ক. ৪৩ বছর খ. ৪৬ বছর গ. ৫৩ বছর ঘ. ৫৬ বছর
১৩. ‘যৌবনের গান’ প্রবন্ধে প্রাবন্ধিক নিজেকে ধ্যানী হিসেবে চিহ্নিত করেছেন কেন?
ক. ধ্যান করতে পছন্দ করতেন বলে খ. কর্মক্ষম ছিলেন না বলে
গ. তরুণেরা ধ্যান করত না বলে ঘ. পথপ্রদর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বলে
১৪. ‘যৌবনের গান’ প্রবন্ধে প্রাবন্ধিক নিজের ভূমিকাকে গানের পাখির সঙ্গে সাদৃশ্যমণ্ডিত দেখেছেন কেন? ক. স্বভাব বৈশিষ্ট্যের কারণে
খ. সুরগত সাদৃশ্যের কারণে গ. উদ্দেশ্যগত কারণে ঘ. স্বাভাবিক কারণে
১৫. ‘যৌবনের গান’ প্রবন্ধে যৌবনের মাতৃরূপ হিসেবে চিহ্নিত করা হয়েছে কোনটি?
ক. কর্মোদ্দীপনাকে খ. নতুন সৃষ্টিকে
গ. অফুরন্ত প্রাণশক্তিকে ঘ. সেবাপরায়ণ দিককে
১৬. কাজী নজরুল ইসলাম কালাপাহাড়কে ভয়ংকর ও প্রলয়ংকর ধ্বংসের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন কেন?
ক. শৌর্য বীর্যের জন্য খ. সৃষ্টিশীল কর্মকাণ্ডের জন্য
গ. আক্রমণাত্মক ভূমিকার জন্য ঘ. অত্যাচারী ভূমিকার জন্য।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তর: যৌবনের গান: ৭. ঘ, ৮. গ, ৯. গ, ১০. ঘ, ১১. ঘ, ১২. ক, ১৩. ঘ, ১৪ ক, ১৫. ঘ, ১৬. ক।


সর্বশেষ আপডেট বুধবার, ৩০ নভেম্বর -০০১ ০০:০০

ঈদ ফ্যাশান

weather

Weather in  Dhaka Bangladesh

Current Forecast
Thu, 23 May 2013 4:20 pm BDT
Haze
29°C
High: 29°C
Low: 26°C
Sunrise  5:12 am
Sunset 6:36 pm
Wind: 9.66 kmh
Humidity: 79 %
Visibility: 4.01 km
Barometer: 982.05 mb
STEADY
 
Tommorow
 24 May 2013
Thunderstorms
 
31°C / 26°C

ভিডিও লাইব্রেরি

h2