ফ্লোরিডা

বাংলাদেশের স্বার্থোন্নয়নে মূলধারার মার্কিন রাজনীতিতে প্রবাসী বাংলাদেশীদের অধিকতর অংশগ্রহন প্রয়োজনঃফ্লোরিডায় রাষ্ট্রদূত কাদের

শনিবার, ১৩ আগস্ট ২০১১

ইউএসএ নিউজ: মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং প্রতিমন্ত্রী আকরামুল কাদের প্রবাসী বাংলাদেশীদের মূলধারার মার্কিন রাজনীতিতে আরও সক্রিয় অংশগ্রহনের আহ্বান জানিয়েছেন।২৬ এপ্রিল অরল্যান্ডো, ফ্লোরিডায় বাংলাদেশ সোসাইটির কর্মকর্তাবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে বক্তৃতাকালে তিনি একথা বলেন। নিজ নিজ অধিক্ষেত্রাধীন এলাকায় মার্কিন আইন প্রণেতাদের বিভিন্ন কর্মকান্ডের সাথে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার উপর তিনি গুরুত্বারোপ করেন।

 1304053285FL1

বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যে একযোগে কাজ করার জন্যও তিনি প্রবাসী বাংলাদেশীদের অনুরোধ জানান।এর আগে ২৩ এপ্রিল,  রাষ্ট্রদূত কাদের মায়ামী সফরকালে প্রবাসী বাংলাদেশীদের সাথে মতবিনিময় করেন। তিনি মায়ামীতে অবস্থিত বাংলাদেশীদের উদ্যোগে আয়োজিত একটি বৈশাখী মেলারও উদ্বোধন করেন।রাষ্ট্রদূতের অরল্যান্ডো ও মায়ামী সফরকালে প্রবাসী বাংলাদেশীদের কনস্যুলার সেবা প্রদান করা হয়। বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব এবং হেড অব চ্যান্সারী মোহাম্মদ নাজমুল হক কনস্যুলার সেবা কার্যক্রম পরিচালনা করেন।

13040532851FL2


সর্বশেষ আপডেট শনিবার, ১৩ আগস্ট ২০১১ ০৬:৩১

ঈদ ফ্যাশান

weather

Weather in  Dhaka Bangladesh

Current Forecast
Mon, 20 May 2013 9:49 am BDT
Haze
32°C
High: 29°C
Low: 26°C
Sunrise  5:14 am
Sunset 6:34 pm
Wind: 14.48 kmh
Humidity: 75 %
Visibility: 4.01 km
Barometer: 982.05 mb
STEADY
 
Tommorow
 21 May 2013
Thunderstorms
 
29°C / 26°C

ভিডিও লাইব্রেরি

h2