এসারের নতুন ল্যাপটপ কম্পিউটার বাজারে পাওয়া যাচ্ছে। অ্যাস্পায়ার ৪৭৩৮জেড জি মডেলের এ কম্পিউটারে আছে ২ গিগাহার্টজ গতির পেন্টিয়াম ডুয়াল কোর প্রসেসর, ২গিগাবাইট র্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ প্রভৃতি। এতে বিশেষ গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে। আরও আছে ১৪ ইঞ্চি এলইডি মনিটর। এক্সিকিউটিভ টেকনোলজিসের আনা এ ল্যাপটপের দাম ৩৫ হাজার ৮০০ টাকা।