আগুন ঠেকাতে নতুন প্রযুক্তি

বুধবার, ১৭ আগস্ট ২০১১

463যুক্তরাজ্যের গবেষকরা অগ্নিনির্বাপক কর্মীদের জন্য নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন। বাড়ি বা অফিসে আগুন লাগলে তা কীভাবে দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণে আনা যাবে এবং আগুনের শিখা কতটা ছড়িয়ে পড়বে সে বিষয়ে আগেই পূর্বাভাস দেবে এই প্রযুক্তি।


এই প্রযুক্তিটির নাম সেন্সর অ্যাসিসটেড ফায়ার ফাইটিং। এই প্রযুক্তি ব্যবহারে আগুন লাগা বিল্ডিংয়ে আগে থেকেই রাখা সেন্সরের ডেটা বিশ্লেষণ করে কম্পিউটারে মডেল তৈরি করা হবে। আর মুহূর্তেই আগুনের গতিপ্রকৃতি জেনে যাবেন অগ্নিনির্বাপক কর্মীরা। গবেষকরা জানিয়েছে, এই প্রযুক্তি ব্যবহারে অগ্নিনির্বাপণ কর্মীদের সময় বাঁচবে। সাধারণ সেন্সর, যেমন ধোঁয়া শনাক্তকারী সেন্সর, ঘরের তাপমাত্রা মাপার সেন্সর বা সিসিটিভি ব্যবহার করেও কম্পিউটারে আগুনের পূর্বাভাস মডেল তৈরি করা সম্ভব। আর তা থেকে রিয়েল টাইমেই আগুন পর্যবেক্ষণ করা যায় এবং তথ্য একটানা আপডেট হতে থাকবে। ইউনিভার্সিটি স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের গবেষক ড. গিলার্মো রিন জানিয়েছেন, অগ্নিনির্বাপণ কর্মীরা আগুন নিয়ন্ত্রণের সময় তাদের সহজাত বুদ্ধিমত্তাকে কাজে লাগান। তবে এই প্রযুক্তি তাদের অতিরিক্ত তথ্য জানিয়ে সাহায্য করবে। অপ্রয়োজনীয় ঝুঁকি না নেয়া, সুযোগ বুঝে কাজ করা বা জরুরি অবস্থায় জীবন বাঁচাতে এবং ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে এই প্রযুক্তি কাজ করবে


সর্বশেষ আপডেট বুধবার, ১৭ আগস্ট ২০১১ ০৬:৩০

Add comment


Security code
Refresh

ঈদ ফ্যাশান

weather

Weather in  Dhaka Bangladesh

Current Forecast
Sat, 25 May 2013 3:51 am BDT
Haze
26°C
High: 30°C
Low: 26°C
Sunrise  5:12 am
Sunset 6:38 pm
Wind: 8.05 kmh
Humidity: 83 %
Visibility: 2.49 km
Barometer: 982.05 mb
FALLING
 
Tommorow
 26 May 2013
Scattered Thunderstorms
 
29°C / 26°C

ভিডিও লাইব্রেরি

h2