রকেট হামলায় আহত ইয়েমেনের প্রধানমন্ত্রী মোহাম্মাদ মুজাভের সৌদি আরবে চিকিৎসা শেষে মঙ্গলবার দেশে ফিরেছেন।
জুন মাসে ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে বোমা হামলায় তিনিও আলি আবদুল্লাহ সালেহর সঙ্গে মারাত্মক আহত হয়েছিলেন। ওই হামলার পর সালেহসহ মারাত্মক আহতরা চিকিৎসার জন্য রিয়াদে চলে যান। ওই হামলায় ইয়েমেনের অনেক শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা আহত হয়েছিলেন। সূত্র : আইআরআইবি
মুজাভের জানিয়েছেন, অন্যদের শারীরিক অবস্থারও দ্রুত উন্নতি হচ্ছে, তারা শিগগির ইয়েমেন ফিরে আসবেন। অবশ্য সৌদি আরবে চিকিৎসারত অবস্থায় ইয়েমেনের জাতীয় সংসদের স্পিকার আবদুল আজিজ আব্দুল গণি মারা যান। মঙ্গলবার তার লাশ দেশে আনা হয়।